DXB Mobiles – Pre-Order Policy (প্রি-অর্ডার শর্তাবলী)
🔹 ১. মূল্য পরিবর্তন ও অগ্রিম পরিশোধ
- আন্তর্জাতিক বাজারে মূল্যের ওঠানামার কারণে প্রি-অর্ডার করা প্রোডাক্টের দাম সামান্য পরিবর্তন হতে পারে।
- এই পরিবর্তন হলে আপনাকে আগে থেকেই জানানো হবে। আপনি যদি নতুন দামে পণ্যটি নিতে না চান, তাহলে আপনার জমাকৃত বুকিং অ্যামাউন্ট সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
- প্রি-অর্ডার কনফার্ম করতে ন্যূনতম ৳6,000 অগ্রিম পেমেন্ট প্রযোজ্য (ডেলিভারি চার্জসহ)।
🔹 ২. ডেলিভারি সময়সীমা
- সাধারণত প্রি-অর্ডার পণ্য পৌঁছাতে ৭ থেকে ১0 কার্যদিবস সময় লাগে।
- তবে আন্তর্জাতিক শিপমেন্টে বিলম্ব বা কাস্টমস-জনিত কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে সময়সীমা পরিবর্তিত হতে পারে।
🔹 ৩. প্রোডাক্ট অনুপলব্ধতা ও রিফান্ড
- আন্তর্জাতিক বাজারে যদি কোনো কারণে নির্দিষ্ট পণ্য পাওয়া না যায়, তবে গ্রাহককে জানিয়ে সম্পূর্ণ অগ্রিম অর্থ ফেরত দেওয়া হবে।
- প্রোডাক্ট আমাদের হাতে আসা মাত্রই গ্রাহককে জানানো হবে।
- হাতে আসার পর ২–৩ কর্মদিবসের মধ্যে পণ্য রিসিভ করতে হবে, অন্যথায় প্রি-অর্ডার বাতিল বলে গণ্য হতে পারে।
🔹 ৪. ডেলিভারি পদ্ধতি
- ক্রেতা চাইলে আমাদের স্টোর থেকে সরাসরি pickup করতে পারবেন।
- ঢাকার ভিতরে home delivery এবং ঢাকার বাইরে Sundarban Courier এর মাধ্যমে প্রোডাক্ট পাঠানো হয়।
- কুরিয়ার ডেলিভারিতে ৪৮–৭২ ঘণ্টা সময় লাগতে পারে, এবং শর্তসাপেক্ষে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
🔹 ৫. পেমেন্ট নীতিমালা
- আমাদের ওয়েবসাইটে প্রদর্শিত দামগুলো cash / bank transfer discount price।
- বিকাশ, নগদ, রকেট, ক্রেডিট/ডেবিট কার্ড বা EMI-এর মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত চার্জ যুক্ত হবে।
- অতিরিক্ত চার্জসমূহ:
- বিকাশ – 1.2%
- নগদ – 1.2%
- রকেট – 1.0%
- ক্রেডিট/ডেবিট কার্ড – 1.53%
- অতিরিক্ত চার্জ এড়াতে cash বা bank payment করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- আমাদের ব্যাংকগুলো: BRAC, City, EBL।
🔹 ৬. প্রোডাক্ট যাচাই (Device Checking)
- প্রোডাক্ট গ্রহণের সময় গ্রাহককে অবশ্যই নিচের বিষয়গুলো নিজে যাচাই করতে হবে:
✅ IMEI নম্বর বক্স ও ডিভাইস-এর সাথে মিলছে কিনা
✅ স্ক্র্যাচ, ডেন্ট, বা বক্স ড্যামেজ আছে কিনা
✅ অ্যাক্সেসরিজ ও ম্যানুয়াল সম্পূর্ণ কিনা - আনবক্স করার সময় ভিডিও ধারণ করলে ভবিষ্যতে যেকোনো সমস্যা প্রমাণ হিসেবে কাজে লাগবে।
- ওয়ারেন্টি স্টিকার ছেঁড়া বা হারিয়ে গেলে, অথবা বক্স ক্ষতিগ্রস্ত হলে ওয়ারেন্টি রিজেক্ট হতে পারে।
- অনুগ্রহ করে পণ্য খুব যত্নের সাথে আনবক্স করুন।
🔹 ৭. সমস্যার ক্ষেত্রে যোগাযোগ
- পণ্য ডেলিভারি পাওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে অনুগ্রহ করে সাথে সাথে যোগাযোগ করুন:
📞 +8801724299970
অথবা DXB Mobiles Service Center - প্রোডাক্ট ডেলিভারির পরে আউটলেটে সরাসরি সার্ভিস প্রদান করা হবে না, বরং সার্ভিস সেন্টারের নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন হবে।
🔹 ৮. কোম্পানির দায়-দায়িত্ব ও পরিবর্তন
- আন্তর্জাতিক বাজারের ওঠানামা, শিপমেন্ট বিলম্ব, বা নির্মাতার উৎপাদন-জনিত যেকোনো পরিবর্তনের জন্য DXB Mobiles দায়ী থাকবে না।
- DXB Mobiles যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই প্রি-অর্ডার নীতিমালা পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।
🔹 ৯. গ্রাহকের সম্মতি
“আমি DXB Mobiles-এর প্রি-অর্ডার নীতিমালা সম্পূর্ণরূপে পড়েছি, বুঝেছি এবং শর্তাবলীর প্রতি সম্মত হয়েছি।”
